আইন-বিচারআওয়ামী লীগবাংলাদেশ

অপরাধী যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আনা হবে

স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনায় রেড জোনভুক্ত জেলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন হাসপাতালে উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষাসামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্য খাতে নানা অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে।স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। যতই ক্ষমতাধর হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।’ ওবায়দুল কাদের হুঁশিয়ার করেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।

সরকারের নানামুখী উদ্যোগের অংশ হিসেবে ৫০ লাখ মানুষের মধ্যে আড়াই হাজার টাকা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে কিছু কিছু অসামঞ্জস্য ধরা পড়ায়, সরকার নিজ উদ্যোগেই তদন্ত করে যাচাই–বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ব্যক্তিদের সহায়তার টাকা দিচ্ছে।’

করোনা সংকটের পাশাপাশি বন্যাদুর্গত অসহায় মানুষের সুরক্ষা করা সরকারের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সংকটের সাহসী ও মানবিক নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মানবিকতার আধার ও আস্থার ঠিকানা। তিনি সবসময় অসহায় মানুষের পাশে আছেন। যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button