আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

শিগগিরই স্কুল খুলে দেয়ার সিদ্ধান্তে অনঢ় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই স্কুল খুলে দেয়ার সিদ্ধান্তে অনঢ় আছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তবে এখনই স্কুল খুললে শিশুরা ঝুঁকিতে পড়বেন বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

করোনাভাইরাসের উর্ধ্বগতির মধ্যেই স্কুল খুলে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সমালোচনায় মুখর বিরোধীরা। তবুও নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটাররি কেইলি ম্যাকেননি জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই প্রেসিডেন্ট চাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কি কারণে স্কুল খুলতে চাচ্ছেন এখনই স্কুল খুলে দিতে।

তবে স্কুল খোলার বিষয়ে আবারো বিরোধীতা করেছেন ডেমোক্র্যাটরা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার এবং ডেমোক্র্যাট নেতা, ন্যান্সি পেলোসি করোনার উর্ধ্বগতির মধ্যে স্কুল খোলার বিষয়ে সতর্ক করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button