বিশ্ববাংলা

কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৮ জুলাই থেকে এ রুটে বিশেষ ফ্লাইট চলাচল শুরু হবে।

বৈধ ভ্রমণের দলিল সংবলিত আগ্রহী বাংলাদেশি যাত্রীদেরকে বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। গত শুক্রবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া বাংলাদেশ বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে লিঙ্কের মাধ্যমে ভিসার একটি অনুলিপিও আপলোড করতে বলেছে বিমান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারি পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের সকল স্বাস্থ্য নির্দেশাবলি অনুসরণ করতে হবে। ফ্লাইট নম্বর বা তারিখ, শিডিউল নিশ্চিত হওয়ার পরে বিস্তারিত জানানো হবে।

সুলভ শ্রেণীর টিকিটের মূল্য ধরা হয়েছে ২৮ হাজার টাকাএবং বাণিজ্য শ্রেণীর জন্য ৪৫ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button