‘কাতারে বাংলাদেশি হাসপাতাল নির্মাণ জরুরি’

কাতারে বাংলাদেশি হাসপাতাল নির্মাণ জরুরি বলে জানালেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মুস্তাফিজুর রহমান। আলযাইম পলি ক্লিনিক নামক এই চিকিৎসাকেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এ কথা বলেন। জানা যায়, কাতারে বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন একটিমাত্র হাসপাতাল রয়েছে।
ড. মুস্তাফিজুর রহমান আরো বলেন, বেসরকারি স্বাস্থ্য খাতে আরও বেশি বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করতে পারলে ভাষাগতভাবে পিছিয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাপক ভূমিকা রাখতে পারে এই স্বাস্থ্য খাত। তাছাড়া বাংলাদেশি কমিউনিটি জোরালো উদ্যোগ নিলে বেসরকারি উদ্যোগে আরও হসপিটাল কাতারে নির্মাণ সম্ভব।
সেই সাথে বেসরকারি খাতে কাতারে অধিক সংখ্যক বাংলাদেশি মালিকানাধীন হাসপাতাল নির্মিত হলে দক্ষ চিকিৎসকের পাশাপাশি বাংলাদেশি ওষুধ শিল্প রফতানিতেও কার্যকরী ভূমিকা পালন করতে পারবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে ড. মোস্তাফিজুর রহমানকে ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন- সহকারী ম্যানেজার মো. তারেক ফয়সাল, ফার্মাসিটিক্যাল ডিপার্টমেন্টে হেড সাখাওয়াত হোসেন, কমার্শিয়াল ম্যানেজার রাজু, বেলাল উদ্দিন সহ আরো অনেকে।



