প্রবাসীদের ফিরিয়ে নিতে শীগগিরই ঘোষণা দেবে মালয়েশিয়া সরকার

দেশে ছুটি কাটাতে এসে লকডাউনে আটকা পড়ায় যেসব মালয়েশিয়া প্রবসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা যাতে আবার মালয়েশিয়ায় ফিরতে পারে সে বিষয়ে শীগগিরই ঘোষণা দেবে দেশটির সরকার।
জানা যায়, গত বৃহস্পতিবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানান এর সাথে বাংলাদেশের হাইকমিশনার মহ শহীদুল ইসলামের এক বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
এসময় করোনার কারণে বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীদেরকে খাবার পৌঁছে দেওয়া, চাকরি ও বেতন নিশ্চিত করা, প্রয়োজনীয় কোয়ারেন্টাইন এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের হাইকমিশনার নবনিযুক্ত মানবসম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জানান।
মন্ত্রী জানান, ডিটেনশন সেন্টারে থাকা বিদেশিদের বৈধতা দিয়ে কর্মে নিয়োগ এবং অবৈধদের বৈধতা দেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী এসময় বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে বলেন, বাংলাদেশের নাগরিকরা অনেক পরিশ্রমী, দক্ষ এবং আন্তরিক।



