আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
বিশ্বে একদিনে ২ লাখ ৩৭ হাজার মানুষের করোনা শনাক্ত

বিশ্বে একদিনে সর্বোচ্চ প্রায় ২ লাখ ৩৭ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২৬ লাখ আর মৃতের সংখ্যা ৫ লাখ ৬২ হাজারের বেশি। সুস্থ হয়েছেন প্রায় ৭৪ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রে শুক্রবার সর্বোচ্চ ৭১ হাজারেরও বেশি করোনারোগী শনাক্ত হয়েছে। সেখানে নতুন করে মারা গেছেন ৮৪৯ জন। ফলে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৬ হাজার ৬৭১ জন। এদিন সবচেয়ে বেশি ১ হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।
লাতিন দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৭০ হাজার। ভারতে একদিনে প্রাণ গেছে ৫২১ জনের। দেশটিতে মোট প্রাণহানি ২২ হাজার ছাড়ালো, আক্রান্তের সংখ্যা ৮ লাখের। মাত্র তিনদিনে একলাখ নতুন রোগী শনাক্ত হলো দেশটিতে। এছাড়া, মেক্সিকোয় আরো ৭৩০ জন মৃত্যুবরণ করেছেন।



