দেশবাংলা

রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি, নিহত-১

বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শান্তি লতা তঞ্চঙ্গ্যা নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় নিহতের শিশু সন্তান কোয়েল তঞ্চঙ্গ্যা। শুক্রবার রাতে উপজেলার অংগ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের রোয়াংছড়ির অংগ্যাপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি  সমিতি  মুল দলের সন্ত্রাসীদের অবস্থানের সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহল দল সেখানে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেরে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি করে।

পরে সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী আরো অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে এক মহিলা এবং ৪বছরের একটি শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় সেনা এ্যাম্বুলেন্সে করে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে নারীর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button