বিশ্ববাংলা

পাপুলের সহযোগী কুয়েতের সেনা কর্মকর্তা গ্রেফতার

মানবপাচার ও মানি লন্ডারিংয়ের দায়ে কুয়েতে আটক বাংলাদেশি এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সহযোগী, দেশটির বহুল আলোচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজান আল-জারাহকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে এমপি পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার মাধ্যমে ব্যবসায়িক সুবিধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে ঐ জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে পাপুলের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেফতার করা হলো তাকে।

এরআগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button