বিশ্ববাংলা

আমিরাতে প্রবাসীদের ভিসার মেয়াদ আবার কমানো হয়েছে

সংযুক্ত আরব  আমিরাতে প্রবাসীদের ভিসার মেয়াদ একবার বাড়িয়ে আবার কমানো হয়েছে।

ইতিপূর্বে আমিরাত ফেডারেল কেবিনেটের  সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতির কারণে পয়লা  মার্চের পর উত্তীর্ণ হওয়া ভিসা, এন্ট্রি পারমিট ও এমিরেটস আইডির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিলো। কিন্তু গত শুক্রবার পূর্বঘোষিত সব সিদ্ধান্ত বাতিল করে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাদের এসব কাগজের মেয়াদ মার্চ এবং এপ্রিলে শেষ  হয়েছে, তাদেরকে ১২ জুলাই থেকে নবায়ন করতে হবে। এছাড়া যাদের মেয়াদ মে মাসে শেষ হয়েছে, তাদেরকে ১০ সেপ্টেম্বর থেকে নবায়ন করতে বলা হয়েছে।

আর যাদের ১১ জুলাইয়ের পর মেয়াদ শেষ হয়েছে, তারা নভেম্বর ও ডিসেম্বরে নবায়ন করতে পারবেন। কাগজপত্র নবায়নের জন্য প্রত্যেকে ৩ মাস করে সময় পাবেন।

এম  আব্দুল মান্নান, আবুধাবী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button