দেশবাংলা
বাগাতিপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার দূরে মাড়িয়া রেল গেটের পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী রেলওয়ের কর্মরত চাবি ম্যান আব্দুল হালিম জানান, সোমবার ১৩ জুলাই সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ডাউন ম্যাংগো স্পেশাল ট্রেন যাওয়ার কিছুক্ষণ পর দূর থেকে তিনি ওই মরদেহটি দেখতে পান। পরে তিনি তার উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
পরে খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেহেদী বাবু, নাটোর প্রতিনিধি



