বিশ্ববাংলা
কুয়েতের দুই এমপি’কে সাড়ে ১১ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন পাপুল

কুয়েতের দুই এমপি’কে সাড়ে ১১ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন, বাংলাদেশের এমপি শহিদুল ইসলাম পাপুল। সোমবার কুয়েতের পাবলিক প্রসিকিউশনের দপ্তর ও তদন্ত সূত্রগুলোর বরাত দিয়ে আরবি দৈনিক ‘আননাহার’ ও ‘আলকাবাস’ এ খবর জানিয়েছে।
পাপুল তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, সাদুন হামাদ আর ওতাইবি ও সালাহ আবদুল রেধা খুরশেদ নামে কুয়েতি দুই এমপিকে সবমিলিয়ে ৪ লাখ ২০ হাজার দিনার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছেন।
শহিদ ইসলাম আটক হওয়ার পর থেকেই তাঁর মদদ দাতা হিসেবে স্থানীয় রাজনীতিবিদদের বিষয়টি আলোচনায় চলে আসে। কুয়েতের পার্লামেন্ট, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিয়ে সরব হয়ে ওঠে। এরই মধ্যে দুই এমপি’র সদস্যপদ কেড়ে নেওয়ার সুপারিশ করেছে কুয়েতের একটি সংসদীয় কমিটি।



