আইন-বিচারবাংলাদেশ

জেকেজির প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর

জেকেজির বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে মঙ্গলবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলাটির অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সোমবার সাবরিনাকে আদালতে হাজির করে তার ৪ দিনের রিমাণ্ড আবেদন করা হয়। আদালত সে সময় তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

রোববার দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কামশনার কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে, সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগে ডা. সাবরিনাকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button