বিশ্ববাংলা

মালদ্বীপে ৩৯ বাংলাদেশিকে গ্রেফতার

মালদ্বীপে বেতনের দাবিতে বিক্ষোভের সময় ৩৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

দেশটির রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ জানান, গত সোমবার হালহুমাল নামক এলাকায় ৫/৬ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করার সময় ঐসব শ্রমিককে গ্রেফতার করে দেশটির পুলিশ। তারা মালদ্বীপের একটি নির্মাণ প্রতিষ্ঠানেশ্রমিক হিসেবে কাজ করতেন।

পরে এক  সংবাদ বিজ্ঞপ্তিতে  পুলিশ জানায়, বিক্ষোভের সময় উত্তেজিত শ্রমিকদের থামাতে গেলে তারা ক্ষেপে গিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষের এক পর্যায়ে ৩৯ জন বাংলাদেশি সহ মোট ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ ঘটনাটিকে অনাকাঙ্খিত উল্লেখ করে বলা হয়, মালদীপ সরকার শ্রমিকদের বেতন দেয়ার নিশ্চয়তা দিয়েছেন।

৪ লাখ জনসংখ্যার দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় দেড় লাখ বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। বেশকিছু দিন ধরেই অবৈধ শ্রমিকদের ফেরত পাঠাতে চাপ দিচ্ছে মালদ্বীপ সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button