বিশ্ববাংলা

ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়তে পারে

ইতালির রোমে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত ২১ জনের মধ্যে ২০ জনই প্রবাসী বাংলাদেশি। ইতালিতে পুনরায় সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য বিদেশি নাগরিকদের দায়ি করছে দেশটির কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়তে পারে। এ তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ভারত পাকিস্তানসহ তিনটি দেশ। এতে প্রবাসী বাংলাদেশিদের চাকরি হারানোর শঙ্কা আরো বাড়তে বলে জানা গেছে। বাংলাদেশিদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ার খবরে দেশটিতে বসবাসরত প্রবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এদিকে, ভিনদেশের নাগরিকরা ভাইরাস বহন না করলে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসতো বলে দাবি ইতালির স্বাস্থ্যমন্ত্রীর। বাংলাদেশের পর স্পেন থেকে আসা ১১ পেরুভিয়ান নাগরিককে ফিরিয়ে দিয়েছে ইতালি। সেইসঙ্গে নতুন করে তিনটি দেশসহ ১৬টি দেশের নাগরিকদের আগামী ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে।

নতুন একটি অধ্যাদেশে, সদ্য ফিরে যাওয়া প্রবাসীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন অমান্যকারীদের ফৌজদারি অপরাধের আওতার আনা হবে। অন্যদিকে লকডাউন উঠে যাবার পর ইতালিতে দোকানপাটসহ, সমুদ্র সৈকতও খুলে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button