রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ হিন্দু কোয়ালিশন।
সম্প্রতি রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে জমিদখল, বিহার ভাঙচুর ও ভিক্ষুর প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ জানিয়ে মানব বন্ধনকরেন স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নেতারা। ১২ জুলাই বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিচারের দাবি জানান।
জানা যায়, গত ৮ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পদুয়া, ফলহারিয়া জ্ঞান শ্মরণবৌদ্ধ বিহার দখল করার উদ্দেশ্যে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী। এতে মদদ দেন স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি।
ক্ষমতসীন দলের প্রভাবশালীব্যক্তির প্রত্যক্ষ মদদে তারই ঘনিষ্ঠ ব্যক্তির নেতৃত্বে এলাকার চিন্হিতসন্ত্রাসীরা এ হামলা চালানো হয় বলে নিউ ইয়র্কের প্রতিবাদ সভায় দাবি করা হয়।



