আওয়ামী লীগরাজনীতি

সাহেদের প্রতারণা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যখন সারা বিশ্ব করোনা মহামারি প্রতিরোধ করার জন্য লড়ছে তখন সাহেদের প্রতারণা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করেছে। তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। বিচারে উপযুক্ত সাজা হবে বলে প্রত্যাশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। সাহেদ ইস্যুতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সাহেদ দলের কেউ না। প্রতারণার ফাঁকফোকর দিয়ে তিনি অনেকদূর চলে গিয়েছিলেন। তাছাড়া “দেশে করোনার শুরুতে যখন হাসপাতালগুলো রোগী দেখতে ও পরীক্ষা করাতে ভয় পাচ্ছিলো তখন উনি-ই এগিয়ে এসেছিলেন। তবে এটা যে ‘চাল’ ছিল তা আমরা বুঝতে পারিনি।”

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের রিজেন্ট হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও রোগী পাঠিয়েছিলেন- এমনটিই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button