আওয়ামী লীগরাজনীতি
যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বর্তমান সরকার তরুণ ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদানে গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে, রাজধানীর যুব উন্নয়ন অধিদপ্তরে অনলাইন আলোচনা সভায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্জন করতে কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির এবং সহকারী পরিচালক আলী আশরাফসহ অন্যান্যরা।



