বিশ্ববাংলা

আমিরাতে বাংলাদেশিদের পুণরায় ব্যাবসা সচলের চেষ্টা

আমিরাতে দীর্ঘদিন ধরে চলমান লকডাউনে বাংলাদেশি ব্যাবসায়ীরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেচাকেনা না থাকা সত্বেও ঘরভাড়া আর কর্মচারীদের বেতন দিয়ে অনেকেই হারিয়েছেন ব্যাবসার পুজি।

দেশটিতে প্রায় ১০ সহস্রাধিক বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যাবসার সাথে জড়িত রয়েছেন। সংকটকালে রেস্টুরেন্ট ব্যাবসায়ীদের অনেকে কর্মী ছাটাই করে টিকে থেকেছেন, আবার কেউ কেউ ব্যাবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন।

বর্তমানে রাজধানী আবুধাবীতে কিছুটা বিধিনিষেধ থাকলেও দুবাই, শারজাহ, আজমান ও অন্যান্য শহরে লকডাউন তুলে নেয়া হয়েছে। এমতাবস্থায় অচলাবস্থা কাটিয়ে প্রবাসী ব্যাবসায়ীরা আবার তাদের ব্যাবসাকে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button