বিশ্বে মোট প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ ৮৭ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় দুই লাখ ৩৫ হাজার মানুষ। বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে প্রাণহানি হয়েছে প্রায় ছয় হাজার মানুষের।
বিশ্বে মোট প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ ৮৭ হাজার। ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৬ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮২ লাখের কাছাকাছি। আক্রান্তের তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩৭ লাখ। ২৪ ঘন্টায় নতুন করে মৃতের সংখ্যা ছাড়িয়েছে একহাজার। মোট মৃত্যু ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। একদিনে নতুন করে ১৩’শ মানুষের মৃত্যু হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখের কাছাকাছি। মারা গেছে প্রায় সাড়ে ৭৫ হাজার মানুষ। এদিকে, তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭০ হাজার ১৬৯। এই পর্যন্ত ২৪ হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ছয়শো ১৪জন মানুষ মারা গেছেন।
বাংলাটিভি/শহীদ



