অন্যান্যঅপরাধআইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

কুমিল্লায় ইউনিয়ন সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

প্রতিবন্ধি,বয়স্ক ভাতাসহ নানা কাজে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তার।

সমাজ সেবা অধিদপ্তর সমাজের অসহায় মানুষের জন্য ভরসার একটি জায়গা। মানুষ তাদের কাছে নানা সমস্যা নিয়ে ছুটে যান, একটু সাহায্য পাওয়ার আশায়। কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন সমাজ সেবা কর্মী মানুষকে সেবা দেয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছেন টাকা। সামান্য একটু সাহায্য পাওয়ার আশায় গ্রামের সহজ সরল মানুষ হচ্ছেন প্রতারিত।

মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিতল্লা গ্রামের রুহুল আমিন। বয়স্ক ভাতার কার্ড হারিয়ে সাহায্যের জন্য আবেদন করেন, ইউনিয়ন সমাজ সেবা কর্মকর্তা বাহার মজুমদারের কাছে। বাহার মজুমদার বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন, তবে কার্ডে থাকা টাকার অর্ধেক কেটে নেন তিনি। এরকম আরও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত কর্মকর্তা বলছেন, ভিন্ন কথা।

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। সাধারন মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত কারযকর পদক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

বাংলটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button