প্রধানমন্ত্রীবাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার  কারা মুক্তি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার  কারা মুক্তি দিবস আজ। এগারো মাস কারা বন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

 তত্বাবধায়ক সরকারের সময় হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলায় ২০০৭ সালের ১৬ই জুলাই গ্রেফতার করা হয় তাকে। পরে কারাগারে থাকা কালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গণদাবীতে তত্বাবোধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

২০০৮ সালের নির্বাচনে বংগবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। তাঁরই যোগ্য নেতৃত্বে ৭১’এর চেতনাকে ঢাল করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এদিকে, কারামুক্ত দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ’য়ে মিলাদ মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button