
চলমান বন্যা এ পর্যন্ত দেশের ১৮টি জেলার ৪ লাখ ৮৭ হাজার ৩৭৬টি পরিবারের ২২ লাখ ৪৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি জানান,বন্যায় মারা গেছেন ৮ জন।
বৃহস্পতিবার সচিবালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।গঙ্গা-পদ্মার নদীর পানি বাড়ছে জানিয়ে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানান তিনি।ত্রাণ প্রতিমন্ত্রী বলেন,বন্যাকবলিত এলাকায় ৪ হাজার ৮৫০ টন চাল বিতরণসহ ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার।বেশি বন্যাক্রান্ত ১২জেলায় এক হাজার ৫৪৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ৫৯৬টি মেডিকেল টিম গঠন করা হলেও এর মধ্যে ১৯৭টি টিম কাজ করছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



