
সরকারি প্রণোদনা পেতে বা অসৎ উদ্দেশ্যে যারা করোনা আক্রান্ত হওয়ার ভুয়া সার্টিফিকেট নিয়েছে,তদন্ত সাপেক্ষে প্রমাণ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে এ কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন,সরকারের প্রণোদনা নিতে জেকেজি ও রিজেন্ট হাসপাতাল থেকে ভুয়া সার্টিফিকেট নিয়েছে,এ রকম খবর শোনা যাচ্ছে।তথ্যমন্ত্রী বলেন,রিজেন্ট এবং জেকেজির কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকেন অসৎ উদ্দেশ্যে,তদন্ত সাপেক্ষে তা বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বাংলাটিভি/শহীদ



