অপরাধআইন-বিচারদেশবাংলা

অভিযোগ দায়েরের এক মাস পেরিয়ে গেলেও  মামলা নেয়নি পুলিশ

হবিগঞ্জের লাখাইয়ে প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে ৮ম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার আখিঁ। মৃত্যুর পর অভিযোগ দায়েরের এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। উল্টো অভিযোগ প্রত্যাহার করতে আখিঁর পরিবারকে দেয়া হচ্ছে নানারকম হুমকি। একমাত্র মেয়েকে হারিয়ে শোকাহত পরিবার বিচারের আশায় ঘুরছে দ্বারে দ্বারে।

হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের রুহুল আমীনের মেয়ে ও কালাউক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার আখিঁ। একই গ্রামের শাহ আলম মাষ্টারের ছেলে সাফায়াত হোসেন রানার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল। বিয়ের প্রতিশ্রুতিতে রানার সাথে আখিঁর ঘনিষ্টতাও বাড়ে।সম্প্রতি আঁখি বিয়ের জন্য বললে রানা তাতে অসম্মতি জানায়। এতে রাগে ও অপমানে গত ১০ জুন বিষপানে আত্মহত্যা করে আখিঁ। বিষয়টি ধামাচাপা দিতে শালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হলেও, পরে তা মানতে রাজি হয়নি রানার বাবা স্কুল শিক্ষক শাহ আলম।

তাৎক্ষণিক ভয়ে ও আতঙ্কে সালিশের সিদ্ধান্ত মেনে নিলেও পরে তা প্রত্যাখ্যান করেন রানার বাবা। একমাত্র মেয়ের মৃত্যুতে শোকাহত মা-বাবা বিচারের আশায় ঘুরছেন দারে দারে। তাদের দাবি এক মাসেও মামলা নেয়নি পুলিশ। উল্টো প্রতিপক্ষ তাদের হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ আখির স্বজনদের। এদিকে,পুলিশ বলছে অভিযোগের সাথে তথ্য প্রমাণ উপস্থাপন যথেষ্ট না থাকায় মামলা রেকর্ড করা সম্ভব হচ্ছেনা।শোকাহত বাবা-মায়ের একমাত্র মেয়ের মৃত্যুর যেন সঠিক বিচার পায়,এমন প্রত্যাশা স্বজন ও স্থানীয়দের।

বাংলাটিভি/দেশবাংলা

সংশ্লিষ্ট খবর

Back to top button