
করোনার পরীক্ষায় জালিয়াতির দায়ে গ্রেফতার, জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীকে আবারো ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে সাবরিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিবি পুলিশ। এসময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। এছাড়া তেজগাঁও থানার প্রতারণা মামলায় তাকে, আরো পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশের গোয়েন্দা বিভাগ।
শুনানি শেষে, ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত জামিন আবেদন খারিজ করে, সাবরীনাকে দুই দিনের জন্য রিমান্ডে পাঠায়।



