দেশবাংলা

মধুপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাদের হত্যা করেছে দৃবৃত্তরা। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার আব্দুল গনি, তার স্ত্রী তাজিরুন, দুই সন্তান সাদিয়া ও তাজেল।তবে এ ব্যপারে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

মধুপুর থানার এসআই জোবায়দুল জানান, বেলা সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। আব্দুল গনিকে ও তার স্ত্রীকে জবাই করে এবং দুই সন্তানকে গলাটিপে হত্যা করা হয়েছে। আব্দুল গনির নির্দিষ্ট কোন পেশা ছিলো না। সে গৃহস্থলীর কাজ করতো। এলাকায় কারো সাথে দ্বন্দ বা ঝগড়া করতেও দেখা যায়নি। তদন্ত করে ঘটনার কারণ জানা যাবে।

মধুপুর সার্কেলের এএসপি কামরান হোসেন সাংবাদিককদের জানান, পুলিশ ঘটনাস্থল কর্ডন করে রেখেছে। সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button