দেশবাংলা
খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪, আহত ৯

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ৪ জন। আহত হয়েছে আরো ৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা।বৃহম্পতিবার রাতে খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনাও ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান, গোলাম রসুল ও নজরুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মারা যান। অপরদিকে বিক্ষুব্ধ গ্রামবাসীর গনপিটুনিতে জেহাদ নামে আরো একজনের মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঐ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে।
তরিকুল ইসলাম, খুলনা প্রতিনিধি



