বিশ্ববাংলা

লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

লেবাননে সড়ক দুর্ঘটনায় আলামিন নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন। জাবেল লেবনান নামে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলামিন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আলামিনের চাচাত ভাই লেবানন প্রবাসী মোঃ মেহেদী জানায়, কাগজপত্রবিহীন প্রবাসী মোঃ আলামিন বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধনসহ, সকল অর্থ পরিশোধ করে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা গ্রামের গরীব কৃষক আবদু মিয়ার সন্তান আলামিন।

একটি কোম্পানীর ভিসায় ২০১৭ সালে লেবাননে যাওয়ার পর দালালের প্রতারনায় অবৈধ হয়ে যায়। অনেকদিন বেকার থাকার পর অন্য একটি ক্লিনিং কোম্পানীতে কাজ শুরু করে সে। গত রোববার বৈরুতের সুক আল আহাদ এলাকার একটি বিল্ডিংয়ে প্রতিদিনের মত কাজে যায় মোঃ আলামিন।

শুক্রবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দিলে, মাথায় প্রচন্ড আঘাত পায় সে। পরে এম্বুল্যান্স এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁর অবস্থা আশংকাজনক বলে জানায়। পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করলেও, শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহষ্পতিবার তাঁর মৃত্যু হয়।

এদিকে মোঃ আলামিনের মৃত্যুতে নিজ এলাকাসহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  মরদেহ দ্রুত দেশে পাঠাতে তাঁর পরিবার দূতাবাসের সাহায্য কামনা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button