বিশ্ববাংলা
আমিরাতে ভিসা নবায়নের শেষ সুযোগ ১১ আগষ্ট

আমিরাতে ১১ আগষ্টের আগে ভিসা নবায়ন না করলে অবৈধ হয়ে পড়বেন প্রবাসী বাংলাদেশিরা। কোনো কারণে ১১ আগষ্টের মধ্যে বৈধতা অর্জন না করলে, অথবা দেশে ফিরে যেতে ব্যার্থ হলে পরবর্তীতে প্রবাসীদেরকে সমস্যার মুখোমুখি হতে হবে।
শুক্রবার আবুধাবীর বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যারা আমিরাতে থেকে যেতে ইচ্ছুক, তাদেরকে আগামী ১১ আগষ্টের আগে চাকরী জোগাড় করে চাকুরী ভিসার জন্য আবেদন করতে হবে।
অথবা, নির্ধারিত এ সময়ের আগে মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করে মেয়াদ বাড়িয়ে নিতে হবে। এছাড়া, ঐ তারিখের আগেই বিনা জরিমানায় দেশে ফিরে যেতে হবে।



