বিশ্ববাংলা

পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে ড্রপবক্সের মাধ্যমে ডকুমেন্ট গ্রহণ

শুক্রবার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানায়, দূতাবাস কার্যালয়ে স্থাপিত ড্রপবক্সের মাধ্যমে ডকুমেন্ট গ্রহণ শেষে অনলাইনে আবেদন করে প্রবাসীরা তাদের সুবিধা মতো সময়ে ডেলিভারী নেয়ার জন্য আবেদন করতে পারবেন।

দূতাবাস প্রতিদিন দুই ধাপে দুপুর ১২টা এবং বিকেল ৪টায় প্রবাসীদের কাগজপত্র সরবরাহ করবে। ডকুমেন্ট ডেলিভারীর জন্য সিরিয়াল অনুযায়ী আগের দিন মোবাইলে এসএমএস করে জানিয়ে দেয়া হবে।

কেউ যদি ৩ কার্যদিবসের মধ্যে এসএমএস না পান, তাকে দূতাবাসের ওয়েবসাইটে অভিযোগ জানাতে বলা হয়েছে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকেই কাগজপত্র দেয়া হচ্ছেনা বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button