আওয়ামী লীগরাজনীতি

ঈদযাত্রায় নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহবান কাদেরের

ঈদযাত্রায় নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে ঘরমুখি মানুষের প্রতি আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান।

করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ উন্নত করার মাধ্যমে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আবারও আহ্বান জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

এ সময় বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না।’

সরকার অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে-এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, দেশ ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য।’

সংশ্লিষ্ট খবর

Back to top button