আন্তর্জাতিকএশিয়া

ভয়াবহ রূপ নিচ্ছে চীনের বন্যা পরিস্থিতি

টানা বৃষ্টিপাতে চীনের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে। উহান শহরসহ আরো কয়েকটি স্থানে রেড এলার্ট জারি করা হয়েছে।

বৃষ্টিতে নদী, হৃদের পানি উপচে যাওয়ায় উহান শহরে এবং আনহুই, জিয়াংশি ও ঝেঝিয়াং প্রদেশে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়। বিশালাকার তিনটি পাহাড়ি জলাধারে পানি বিপদসীমার ১০ মিটারেরও বেশি বেড়ে গেছে। এছাড়া, জিয়াংসি প্রদেশে পয়্যাং হ্রদের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পূর্বে সাংহাইয়ের একটি হৃদের পানি বিপদসীমার ওপরে চলে যাওয়ায় সেখানেও রেড এলার্ট জারি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হুবেই প্রদেশে বন্যায় ব্যাহত হচ্ছে করোনাভাইরাস মোকাবিলা কর্মসূচি।

এছাড়া ভেঙে পড়েছে চীনের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বেশি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button