বিশ্ববাংলা

ক্ষতিপূরণ চেয়ে ইতালির আদালতে মামলা

ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোয় ক্ষতিপূরণ চেয়ে প্রবাসীদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি ৮ জুলাই রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ১২৪ জন এবং মিলানের মালপেনসা বিমানবন্দর থেকে ৪০ জন বাংলাদেশিকে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে গত বৃহস্পতিবার ইতালি বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ফেরত যাওয়া প্রবাসীদের পক্ষ থেকে দেশটির আদালতে মামলা দায়ের করেছেন।

এ মামলায় বৈধ কাগজপত্রধারীদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতাকে মানবাধিকার পরিপন্থী, এবং হাজার হাজার মাইল পাড়ি দিয়ে যাওয়ার পর নারী-শিশুসহ প্রবাসীদের ফিরে আসাটা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে কাতার এয়ারওয়েজে ফিরে আসা যাত্রীদের ক্ষতিপূরণ  চাওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button