আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ফাহিমের বাসায় পাওয়া করাত নিজেই কিনেছিলেন খুনি

ম্যানহাটনের অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড সন্দেহভাজন খুনি টাইরেস ডেঁভো হ্যাসপিলকে আদালতে উপস্থাপন করে বলেন, হোমডিপো নামের দোকান থেকে হ্যাসপিলের কেনা ইলেকট্রিক করাত ও ধোয়ামোছার সরঞ্জামাদি ফাহিম সালেহর অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে।

এর আগে নিউইয়র্কে শেয়ার রাইডিং অ্যাপ পাঠায়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া শিকার হওয়া ফাহিম সালেহকে টাইরেস ডেঁভো হ্যাসপিলকে (২১) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়।

ভিডিও কনফারেন্সে তিনি আদালতকে বলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে সন্দেহভাজন খুনিকে যে পোশাকে দেখা যায় সেটি হ্যাসপিলের ব্রুকলিনের বাড়িতে পাওয়া গেছে। এ ছাড়া পুলিশের তদন্ত দল হ্যাসপিলকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পেরেছে বলেও জানান অ্যাটর্নি লিন্ডা ফোর্ড।

তিনি বলেন, ফাহিম সালেহর হত্যার সঙ্গে হ্যাসপিলের জড়িত থাকার জোরাল প্রমাণ আছে। সার্ভিল্যান্স ক্যামেরার ভিডিও থেকে অন্তত দুজন শনাক্তকারী হ্যাসপিলকে শনাক্ত করেছেন।

অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড আদালতে বলেন, টাইরেস হ্যাসপিল তরুণ প্রযুক্তিবিদ ফাহিম সালেহর অন্তত ৯০ হাজার মার্কিন ডলার চুরি করেছিলেন। তার বিরুদ্ধে পুলিশ বা আইনি আশ্রয়ে না গিয়ে সালেহ কিস্তিতে অর্থ ফেরত দেওয়ার সুবিধা করে দিয়েছেন।

তবে প্রসিকিউশন এখনো হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হলেও তাদের ধারণা, অর্থের লেনদেন এবং ব্যক্তিগত বিষয়ই এর পেছনে কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button