অন্যান্যবাংলাদেশ

সাহেদকে নিয়ে ডিবির অভিযান, অস্ত্র-মাদক উদ্ধার

প্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো.সাহেদকে নিয়ে অভিযান চালিয়ে তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে গুলিভর্তি অস্ত্র ও মাদক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা করা হয়েছে। আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে নিয়ে রাজধানীর উত্তরায় মধ্যরাতে অভিযান চালায় ডিবি পুলিশ।

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে নিয়ে রাতের গভীরে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।সাহেদের মামলা ডিবিতে হস্তান্তর হওয়ার পর থেকেই অধিকতর তদন্ত চলছে। এরই ধারাবাহিকতায় উত্তরায় এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে উদ্ধার অভিযানের বিস্তারিত জানান, ডিএমপির মিডিয়া শাখার এডিসি নাদিয়া ফারজানা। তিনি জানান, অভিযানে তার ব্যক্তিগত গাড়ি থেকে গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়।সেখান থেকে পাঁচ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিলও উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি কর্মকর্তা জানান, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা করেছে ডিএমপির গোয়েন্দা শাখা। যার একটি অস্ত্র আইনে অপরটি মাদক আইনে।

এর আগে, করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে গেলো বুধবার  ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে শাহেদকে গ্রেফতার করে র‌্যাব।পরে সেখানে থেকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়।এরপর বৃহস্পতিবার শাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button