
চীনের তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বিএমআরসি। প্রাথমিকভাবে সরকারি আটটি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপর এই ভ্যাক্সিন প্রয়োগ করার কথা রয়েছে।
চীনের একটি করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের জন্য এই প্রথম অনুমোদন দেয়া হয়েছে। তৃতীয় ধাপের এই ট্রায়ালের জন্য আইসিডিডিআর-বি’কে অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ- বিএমআরসি।



