অন্যান্যবাংলাদেশ

কেন্দ্রীয় ঔষধাগারের তিন কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

মাস্ক ও পিপিই ক্রয়ে দুর্নীতির অনুসন্ধানে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগার, সিএমএসডির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

রোববার দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে সিএমএসডির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ডা. সাব্বির আহম্মেদ ও স্টোর অফিসার কবির আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাত করে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button