অন্যান্যবাংলাদেশ

নতুন শনাক্ত ২,৪৫৯, মৃত্যু ৩৭

দেশে, একদিনে আরো ২ হাজার ৪৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় ৩৭ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৬১৮ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়। এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪৬ জন। ফলে মোট সুস্থ রোগির সংখ্যা দাঁড়াল ১ লাখ ১১ হাজার ৬৪২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৬২৫টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হলো। এর আগে শনিবার (১৮ জুলাই) একদিনে দেশে ২ হাজার ৭০৯ জন করোনায় আক্রান্ত হন। এছাড়া নতুন করে মৃত্যু হয় ৩৪ জনের।

এদিকে মহামারি করোনা ভাইরাস গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৯ জুলাই) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ ২২ হাজার ১২৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮১৯ জন। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১১ হাজার ২৩৬ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button