আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
সারাবিশ্বে একদিনে আড়াই লাখের বেশি শনাক্ত

সারাবিশ্বে একদিনে করোনায় আড়াই লাখের বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত বেড়ে এখন প্রায় ১ কোটি ৪৫ লাখ। রোগটিতে বিশ্বব্যাপী প্রানহানি, ৬ লাখ ছাড়িয়েছে।
গত একদিনে মৃত্যু হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে ৮শ’ মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজারে। ৬২ হাজার নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত সাড়ে ৩৮ লাখ।
এদিকে, করোনায় দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। সেখানে মারা গেছেন ৮৮৫ জন। এ পর্যন্ত ৭৯ হাজার প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৩ লাখ ৪০ হাজারের মতো।
এছাড়া ভারতে একদিনে সাড়ে ৫শ’ রোগির মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৩৮ হাজারের বেশি। দেশটিতে করোনায় মোট আক্রান্ত পৌনে ১১ লাখ মানুষ।



