
পাঁচ দিনের ব্যবধানে স্বাস্থ্য অধিদপ্তরে ফের অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান টিম প্রধান মো. আবু বকর সিদ্দীকির নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছে। রোববার (২৯ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে অভিযান শুরু হয়।
এর আগে গত ১৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতাল সম্পর্কিত কিছু নথি জব্দ করে দুদক।
সম্প্রতি স্বাস্থ্যখাতে নানা অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। রিজেন্ট হাসপাতালের নথিপত্র নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরে গিয়েছিলেন দুদক। রিজেন্ট হাসপাতালের নানা অনিয়মের কারণে প্রশ্নের মুখে পড়ে দুদক। এর পরিপ্রেক্ষিতে দুদক রিজেন্টের নথিপত্র চেয়ে একদিন সময় বেধে দেয়।
বিস্তারিত আসছে ,,,,,



