দেশবাংলা

নাটোরে চিকিৎসা না পেয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

নাটোরে করোনা উপসর্গ থাকায় চিকিৎসা না পেয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত আব্বাস আলী গাজী (৭৮)সদর উপজেলার আগদিঘা কাটাখালি গ্রামের বাসিন্দা। রোববার ১৯ জুলাই দুপুরে শহরের সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের ছেলে অভিযোগ করে বলেন, গেল দুই বছর থেকে বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে শ্বাসকষ্ট বেশি হলে তাকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা আমার বাবাকে ভর্তি করেন নি। পরে সততা ক্লিনিকে নিয়ে এলে অনেকগুলো টেষ্ট করানো হয়। টেষ্ট করা পর বাবাকে আবার সদরে পাঠান। সেখানে নিয়ে গেলেও ডাক্তার ভর্তি নেন নি। আবার সততা ক্লিনিকে এলে বাবা মারা যান।

মৃতের নাতী অভিযোগ করে বলেন, আমার নানা একজন মুক্তিযোদ্ধা। বিনা চিকিৎসায় নানার মৃত্যু মেনে নিতে পারছি না। হাসপাতাল থেকে ক্লিনিকে নিয়ে আসলেও কোন ফল হয়নি। আমার নানাকে বাঁচাতে পারি নি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মুন্জুর রহমান জানান, সকালে হাসপাতালের ইমারজেন্সিতে আসেন রোগী। করোনা উপসর্গ থাকায় রোগীকে করোনা ইউনিটে ভর্তি হতে বলেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু রোগীর স্বজনরা করোনা ইউনিটে ভর্তি করেন নি বলে জানান কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলী রাসেল।

বেসরকারী হাসপাতাল সততা ক্লিনিকের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আওয়াল রাজা জানান, রোগীটি সাড়ে দশটায় আমার ক্লিনিকে আসেন। আমরা সাধ্যমত প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করি। রোগীর করোনা উপসর্গ থাকায় আমরা সদর হাসপাতালে রেফার্ড করি। বিকেলে ৩টার দিকে আবার আমাদের ক্লিনিকে আসেন রোগী। তখন রোগীর অবস্থা খুব খারাপ ছিল।

আমাদের কতর্ব্যরত ডাক্তাররা তার চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। তিনি কোন প্রকার অনিয়ম হলে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক সংস্লিষ্টদের নির্দেশ দেন।

এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, এটা দুক্ষজনক ঘটনা। আমার জানার পরে বিষয়টা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। কোন অবহেলা থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী বাবু, নাটোর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button