বিশ্ববাংলা

বাহরাইনে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহিন মিয়া নামে একজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শাহীনের লাশ আইনী প্রক্রিয়া শেষে দূতাবাসের মাধ্যমে শীগগিরই দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার  স্ত্রী।

গত শুক্রবার গাড়ীতে চড়ে কর্মক্ষেত্রে রওয়ানা হওয়ার কিছুক্ষণ পর সার নামক এলাকায় গাড়ীর মধ্যেই স্ট্রোক করেন তিনি। এরপর তাকে সালমানিয়া হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহীন দীর্ঘ ১৮ বছর ধরে রেস্টুরেন্টের ব্যাবসা করে আসছিলেন। তার দেশের বাড়ি ঢাকা  জেলার দোহার থানায়। তিনি স্ত্রী ও একটি মেয়ে নিয়ে বাহরাইনে বাস করে আসছিলেন। তার মৃত্যুতে স্বজন ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button