
জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দু’দফা রিমান্ড শেষে সোমবার ডিবি পুলিশ তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম তাকে হাজির করে। শুনানি শেষে সাবরিনাকে কারাগারে পাঠায় আদালত।
এ বিষয়ে পুলিশের উপ-কমিশনার জানান, আরিফ দম্পতির যোগসাজসেই করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেয়া হবে।
প্রায় ১৬ হাজার করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ২৩ জুন গ্রেপ্তার হন তার স্বামী আরিফুল হক চৌধুরী। এরপর থেকেই আলোচনায় ছিলেন ডা. সাবরিনা।
এছাড়া সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে অর্থ নিচ্ছিল জেকেজি। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ভুয়া সনদ প্রদানের অভিযোগে সাবরিনাকে গ্রেপ্তার করা হয়।



