অন্যান্যবাংলাদেশ

ডিএনসিসি মার্কেট বুথে বিদেশগামীদের নমুনা পরীক্ষা শুরু

সোমবার থেকে শুরু হয়েছে মহাখালীর ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে বিদেশগামী বাংলাদেশের নাগরিকদের করোনাভাইরাস নমুনা পরীক্ষা। রোববার স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিদেশ গমনেচ্ছুদের নমুনা সংগ্রহ করা হবে। বিদেশ যাত্রীদের যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে নমুনা দিতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপোর্ট ও টিকেট প্রদর্শন করতে হবে।

নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ ছাড়া ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনগণের তত্ত্বাবধানে একই তারিখ থেকে নমুনা সংগ্রহ করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংশ্লিষ্ট খবর

Back to top button