আওয়ামী লীগরাজনীতি

ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহবান ওবায়দুল কাদেরের

বিআরটিএ, আইন প্রয়োগকারি সংস্থা ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে করোনা সংক্রমণ রোধে কাজ করার আহ্বান জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে, নিজ বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন বন্ধ করতে হবে এবং তা উৎসমুখেই নিয়ন্ত্রণ করতে হবে। ঈদের তিন দিন আগে থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

যাত্রাপথে জ্বালানি সংগ্রহ ও জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি থামানো যাবে না। সড়ক ও মহাসড়কের ওপর এবং পাশে কোনোভাবেই পশুরহাট বসানো যাবে না।’

বিআরটিএ’র মোবাইল কোর্ট সার্বক্ষণিক এসব মনিটর করবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘প্রতিটি টিপ শেষে গাড়ির ভেতর ও বাহির জীবাণুমুক্ত করতে হবে।’ যেসব পরিবহন, মালিক-সমিতি ও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে এবং জনস্বার্থ পরিপন্থি কাজ করবে, তাদের বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button