
সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকালে কাজে বের হয়েই দুর্ভোগে পড়ে মানুষ। দুপরের দিকে, পানি নেমে গেলেও রাজধানীর প্রায় সব সড়কেই তীব্র যানজট দেখা দেয়।
রাজধানীর বেশিরভাগ এলাকায় সড়কের পানি জমে যায়। অনেকস্থানে ফুটপাত পর্যন্ত তলিয়ে যাওয়ায় যান চলাচলও বাধাগ্রস্ত হয়। এমন সীমাহীন বিড়ম্বনায় পড়েন কর্মস্থলগামী মানুষ।
রাজধানীর মতিঝিল, গুলিস্তান, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, বাড্ডা, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা থাকে অনেক বেলা পর্যন্ত। এ কারণে গন্তব্যে যেতে গণপরিবহন সংকটে পড়েন নগরবাসী।



