দেশবাংলা

বাউফল স্বাস্থ্যকমপ্লেক্স মেরামত কাজে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সের মেরামত কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী কাজ না করে দায়সারা ভাবে কাজ করেছেন বলে জানা গেছে। স্বাস্থ্যকমপ্লেক্সের কাজের গুনগত মান নিয়ে খোদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) আওতায় বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নতুন (ওপিডি) ভবনের মেরামতের জন্য ২৮ লাখ ১১ হাজার ১শ ৬৩ টাকা বরাদ্ধ দেয়া হয়। জাবানা এন্টার প্রাইজ, মীরা বাড়ি, নবগ্রাম রোড বরিশাল নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান এ কাজটি পান।

কাজের প্যাকেজ নম্বর এইচডি/পিএটি/জিওবি/২০১৯-২০/০৩ , টেন্ডার নম্বর ৩৯৬৪০১, তারিখ ২২/০১/২০২০। ওয়ার্ক ওয়ার্ডার অনুযায়ী তিন ধাপে ভবনের পূণ: নির্মাণ ও মেরামত কাজ সম্পন্ন করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা করেননি।

অভিযোগ রয়েছে, ওয়ার্ক অর্ডার অনুযায়ী এ-ওয়ানে প্লাস্টার, দরজা-জানালা ও চৌকাঠ, প্যাটানস্টোন, ও রংয়ের কাজসহ ৩৬ ধরণের, এ-টুতে বাথরুম, টয়লেট, বেসিন, লোডাউনসহ সহ ১৩ ধরণের এবং এ-ত্রিতে নতুন ফ্যান ক্রয়, সুইজ স্থাপন, বৈদ্যুতিক কাজসহ ১০ ধরণের কাজ করার কথা থাকলেও তা করা হয়নি।

কেবলমাত্র ভবনে গায়ে চুনকাম, ঘুনে ধরা দরজা-জানালায় পুটিং, রং করণ এবং নিম্নমানে বেসিন ও কয়েকটি ফ্যান বসানো হয়েছে। এ ছাড়া পূণ: নির্মাণের অংশ হিসাবে একটি গাড়ীর গ্রেজ স্থাপন করা হয়েছে। অন্যান্য কাজগুলো করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা কাজের গুনগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘সিডিউল অনুযায়ী কাজ হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমতন কাজ করেছেন।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সজিব বলেন,‘ আমার সিডিউলের বাইরেও অনেক কাজ করেছি। কোন অনিয়ম হয়নি।’ স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন,‘ কাজে কোন অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।’

কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button