বিশ্ববাংলা
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত গ্রেফতারের খবর গুজব ও অপপ্রচার

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত গ্রেফতারের খবর গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন, কুয়েত দূতাবাসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা।
এই কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূত গ্রেফতার হননি, একটি মহল গুজব ছড়াচ্ছে। যে, যেকোনো দেশ বিদেশী রাষ্ট্রদূতের কর্মে অসন্তুষ্ট হলে, হয়তো তাকে সেদেশ ত্যাগের আল্টিমেটাম দিতে পারে। এর বেশি কিছু করা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম কুয়েতে গ্রেফতার হয়েছেন। ভিয়েনা কনভেনশনের ২২ ধারা অনুযায়ী দূতাবাসে মিশন প্রধানের অনুমতি ব্যতীত প্রবেশ করা যায় না এবং দূতাবাসের ভবন রক্ষা করার দায়িত্ব গ্রহনকারী রাষ্ট্রের।
এই কনভেনশনের ২৯ ধারা দূতাবাসের কর্মকর্তাবৃন্দের গ্রেফতার ও ডিটেনশন থেকে সুরক্ষা প্রদান করেছে।
আহ জুবেদ, কুয়েত প্রতিনিধি



