বিশ্ববাংলা

মালয়েশিয়ায় পালাবার সময় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ছিনতাইকারীর কাছ থেকে দৌড়ে পালাবার পথে এক বাংলাদেশি মারা গেছেন।

মালয় মেইলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মোহাম্মদ বাপ্পী নামের ঐ বাংলাদেশি দেশে টাকা পাঠানোর জন্য তামান নাগাসারির এলাকা থেকে এক বন্ধুর সাথে ব্যাংকে যাচ্ছিলেন।

যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী টাকা কেড়ে নেয়ার জন্য তাদেরকে আক্রমণ করে। টাকা রক্ষার জন্য বাপ্পি ও তার বন্ধু দৌড় দেন। পথে অসাবধানতা বশতঃ একটি গর্তে পড়ে যায় বাপ্পী। সেখানেই তার মৃত্যু হয়।

টেঙ্গা জেলা পুলিশের এসিপি শফি আবদ সামাদ গণমাধ্যমকে জানান, বাপ্পী গর্তে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যান। পরে স্থানীয় জনগণ পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বাপ্পীর মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button