দেশবাংলা
মেহেরপুরে ভাষা সৈনিক শিরাজুল ইসলাম মারা গেছেন

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সৈনিক সিরাজুল ইসলাম আজ বুধবার ফজরে নামাজ শেষে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকায় তাঁর ছেলের বাড়িতে অবস্থান করছিলেন।
১৯৩৪ সালে জন্ম নেওয়া সিরাজুল ইসলামের শৈশব-যৌবন কাটে মেহেরপুর হোটেল বাজারে শহীদ আরজ সড়কে নিজ বাড়িতে। তাঁর পিতা কায়েম উদ্দিন মেহেরপুর পোষ্ট অফিসে চাকুরী করতেন। ১৯৫২ সালে মেহেরপুর মডেল ইংরেজী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।
১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি, বন্ধু গোলাম কাউছার চানা, সুলতান শেখ, মীর মোজাম্মেল সহ সহপাঠীদের নিয়ে মাতৃভাষা বাংলার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের প্রতি সমর্থন ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে, মেহেরপুর শহরে মিছিল-মিটিং করেন এই ভাষা সৈনিক।
মরহুম সিরাজুল ইসলামকে বিকেল ৪ টায় তাঁর গ্রামের বাড়ি গাংনী থানার কাজীপুরে দাফন করা হয়।
আকতারুজ্জামান, মেহেরপুর



